1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
ফরিদপুরে পেঁয়াজের দর মণ প্রতি বেড়েছে হাজার টাকা - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

ফরিদপুরে পেঁয়াজের দর মণ প্রতি বেড়েছে হাজার টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

বর্তমান খুচরা বাজারে পেঁয়াজের মূল্য ৭০ থেকে ৭৫ টাকা কেজি। ফরিদপুরে পেঁয়াজের দর মণ প্রতি বেড়েছে হাজার টাকা। পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ২৫শ থেকে ২৬শ টাকা মণ দরে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহেদুজ্জামান বলেন, পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুর। মৌসুমে এ জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছিল, পেঁয়াজ উৎপাদন হয় ৬ লাখ ৭৭ হাজার মেট্রিক টন ।

মৌসুমের সময় পেঁয়াজের দর চাষি পর্যায়ে এক হাজার থেকে ১৫শ টাকা মনপ্রতি দর পেয়েছে।  পেঁয়াজ চাষিদের দাবি ছিল, পেঁয়াজ উৎপাদনের ব্যয় বেড়ে যাওয়ায় ২ হাজার থেকে ২২’শ টাকার দর পেলে তাদের লাভ হতো।

ফরিদপুরের কানাইপুর, সালথা, বোয়ালমারী ও নগরকান্দার বাজারগুলো খুচরা পর্যায়ে প্রকার ভেদে পেঁয়াজ বিক্রয় করতে দেখা যায় কেজি প্রতি ৬০ থেকে ৭৫ টাকায়। পেঁয়াজের এই লাগামহীন দরে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভোক্তারা।

এ প্রসঙ্গে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন বলেন, জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আমরা নিয়মিত বাজার তদারকির অভিযান পরিচালনা করছি। কোনো অসাধু ব্যবসায়ী কেউ যদি অতিরিক্ত পেঁয়াজ মজুদ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট