1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ - CHANNEL N | চ্যানেল এন
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ

ফরিদপুর জেলা প্রতিনিধি-
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের, ভিত্তিহীন সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

জানা গেছে, সম্প্রতি চরভদ্রাসনে কর্মরত দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে একটি স্বার্থান্বেষী মহলের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করেন। এর জের ধরেই ওই মহল সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ উত্থাপন করে এবং কিছু অনলাইন ও প্রিন্ট মাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়।

এছাড়াও একই উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর ও অপপ্রচারমূলক পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব পোস্টে মিথ্যা তথ্য পরিবেশন করে সাংবাদিকদের সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকরা সত্য ও জনস্বার্থে কাজ করলেই একটি কুচক্রী মহল তাদের কণ্ঠ রোধ করতে মিথ্যা মামলা ও অপপ্রচারের আশ্রয় নেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তারা আরও বলেন, প্রকৃত ঘটনা অনুসন্ধান না করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাংবাদিকদের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ ও অপপ্রচার অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট