1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ   কক্সবাজারে শিক্ষিকাকে গন ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড।

চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর পদ্মা পারে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া অভিযানে ৩ কেজি মা ইলিশ আটক করে আটককৃত মাছগুলো রিক্সা ও ভ্যান চালকদের মাঝে বিতরন করা হয়েছে। প্রজনন মৌসুমে নিষিদ্ধ ইলিশ হাতে পেয়ে দুস্থ পরিবারগুৃলো উল্লাস প্রকাশ করেছেন।

রিক্সা চালক হাতেম শেখ উল্লাস প্রকাশ করে বলেন, “ইলিশ মাছের যে দাম তাতে প্রজনন মৌসুমেতো দুরের কথা, সারা বছরেও আমরা ইলিশ খেতে পারি না। আজ উপজেলা মৎস্য অফিসার মানবতা দেখিয়ে আমাগো ইলিশ মাছ দিছে। আমরা খুব খুশি, অনেক দিন পর পুলাপান লইয়্যা ইলিশ খাইতে পারুম”।

জানা যায়, উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, ক্ষেত্র সহকারী শামিম আরফিন, চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে ইলিশ রক্ষা অভিযান সম্পন্ন করেছেন। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্যা এমদাদুল্লাহর দিক নির্দেশনায় এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা যায়।

মৎস্য অফিস সূত্র জানায়, মঙ্গলবার উপজেলা পদ্মা নদীর দিয়ারা গোপালপুর মৌজার জলমহল, ভাটি শালেপুর, চরশালেপুর, উজান শালেপুর, চরহরিরামপুর, হাজারবিঘা চর, নমুর ছ্যাম, জাকেরের সুরা, চর হাজিগঞ্জ, চর তাহেরপুর, চর মির্জাপুর ও চরকল্যানপুর সহ বিভিন্ন জল সীমানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এতে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৩ কেজি মা ইলিম আটক করা হয়। এ ব্যপারে উপজেলা মৎস্য অফিসার নাইম হোসেন বিপ্লব জানান, “ পদ্মা নদীতে অভিযানের টের পেয়ে প্রায় সব দুর্বৃত্ত জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। ফলে জেলেদের গ্রেফতার করা সম্ভব হয় নাই। কিন্তু নিষিদ্ধ কারেন্ট জাল ও আটক মাছ জব্দ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট