1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে দালালচক্র বিরোধী অভিযান, গ্রেফতার-৪। - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতালে দালালচক্র বিরোধী অভিযান, গ্রেফতার-৪।

(জেলা প্রতিনিধি-কক্সবাজার)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

 

কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও জেলা সদর হাসপাতালে দালাল সিন্ডিকেট বিরোধী অভিযান চালিয়ে ৪জন দালালকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন Rab-15 এর ভ্রাম্যমাণ আদালত।

সম্প্রতি এসব এলাকায় সক্রিয় হয়ে ওঠা দালালচক্র সাধারণ মানুষকে নানা প্রলোভনে ফেলে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। ফলে পাসপোর্ট করতে আসা আবেদনকারী ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, পাশাপাশি ব্যাহত হচ্ছিল সরকারি সেবাপ্রদান প্রক্রিয়া। এই প্রেক্ষাপটে Rab মহা পরিচালকের নির্দেশক্রমে এবং Rab-15 এর অধিনায়ক ও সিপিএসসি কোম্পানির সার্বিক তত্ত্বাবধানে ৭ আগস্ট সকাল ১১টা থেকে পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন Rab-15 সিপিএসসি কোম্পানির কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল এবং Rab ফোর্সেসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। অভিযানে ৪ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজার সদরের পূর্ব ঘোনাপাড়া মোস্তাকের ছেলে মোঃ নুরু উদ্দিন (২৭), বৌদ্ধ খোলা এলাকার মকতুল হোসেন এর ছেলে আবুল বাশার (৫১), মহেশখালী গরুঘাটা এলাকার খোকা দে এর ছেলে পলাশ দে (৪২)।

Rab-15 এর পক্ষ থেকে জানানো হয় জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে এ ধরনের দুর্নীতিবাজ ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট