1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত জাতীয়তাবাদী দলের বর্ষীয়ান নেতা চৌধুরী আকমল ইবনে ইউসুফের কর্মময় জীবনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ৩৩ নং ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আকমল ইবনে ইউসুফের জামাতা ও ফরিদপুর-৪ আসনের এমপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি এম এম হুসাইন।

আলোচনা সভায় বক্তারা মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের রাজনৈতিক দূরদৃষ্টি, জনকল্যাণমূলক কাজ ও এলাকার উন্নয়নে তাঁর অবদান তুলে ধরেন। বক্তারা বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, বরং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো এক মানবিক নেতা ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এম হুসাইন বলেন, চৌধুরী আকমল ইবনে ইউসুফের অসমাপ্ত কাজগুলো আমি সম্পন্ন করার চেষ্টা করব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণই আমার প্রধান অঙ্গীকার।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর মোল্যার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো: মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম বাবু মোল্যা, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ খান, বিএনপি নেতা সাহা জামান সাহেব প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট