1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চ্যানেল এনে নিউজে সংবাদ প্রকাশের পর শিশু আফজালের জীবনে আলো - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

চ্যানেল এনে নিউজে সংবাদ প্রকাশের পর শিশু আফজালের জীবনে আলো

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি-
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দ্বারাজদ্দিন মোল্লার ডাঙ্গী মৌলভীর চর গ্রামের ৩ বছরের শিশু আফজালের চোখে কয়েকদিন আগে ঘাস কাটার কাচির আঘাত লাগে। এতে তার একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

ঘটনার পর কিশোর আলো যুব সংগঠনের সদস্যরা গিয়ে আফজালের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের পক্ষ থেকে ৫,০০০ টাকা সহায়তা প্রদান করেন। সংগঠনটি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি চ্যানেল এনের স্থানীয় সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুর নজরে আসে। পরে তিনি সংবাদটি  প্রকাশ করেন।

সংবাদটি প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের দৃষ্টি আকর্ষণ হয়। তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুকে ডেকে শিশুটির বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাব নম্বর সংগ্রহের নির্দেশ দেন। আজ ইউএনও নিজে উপস্থিত থেকে আফজালের বাবার হাতে ২৫,০০০ টাকার একটি চেক তুলে দেন।

এদিন কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান ও সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছুটোছুটি করেন।

মানবিক এ উদ্যোগ সম্পর্কে ইউএনও মনিরা খাতুন বলেন—

“এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি বিষয়টি দেখে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছি। এলাকার বিত্তবানদেরও উচিত এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

স্থানীয় মানুষ ইউএনওর এই উদ্যোগের প্রশংসা করেছেন। সুশীল সমাজও আনন্দ প্রকাশ করেছেন।

আফজালের বাবা আব্দুল কাদের আবেগঘন কণ্ঠে বলেন—

“আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এত বড় সাহায্য পাবো ভাবিনি। ইউএনও মহোদয়সহ যাঁরা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট