1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
সদরপুরে আড়িয়াল খাঁ নদী ও সরকারি খাল হতে বালু উত্তোলনের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ   কক্সবাজারে শিক্ষিকাকে গন ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড।

সদরপুরে আড়িয়াল খাঁ নদী ও সরকারি খাল হতে বালু উত্তোলনের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি-
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুরে আকোটের চর এলাকায় আড়িয়াল খাঁ নদী ও সরকারি খাল হতে বালু উত্তোলনের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) রাতে আকোটের চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিত্য গোপাল চক্রবর্তী বাদী হয়ে সদরপুর থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়।

আসামিরা হলেন: সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ইউসুফ বেপারী ডাঙ্গী এলাকার ফজলুল হক বেপারীর ছেলে কাজল বেপারী (৫০), কাদের শেখের ডাঙ্গী এলাকার গঙ্গাচরনের ছেলে গণেশ (৪৮), সারেং ডাঙ্গী এলাকার হুমায়ুন ফকিরের ছেলে আরিফ ফকির (৩৮), ছৈজদ্দিন বেপারী ডাঙ্গী এলাকার মৃত মালেক ফকিরের ছেলে হুমাই ফকির (৫২), ওসমান কাজীর ডাঙ্গী এলাকার শানু বেপারীর ছেলে কামরুল ইসলাম (৫৪)।

এজাহারে উল্লেখ আছে, সদরপুর উপজেলার ৩৪ নং আকোটের চর মৌজাধীন ওসমান কাজীর ডাঙ্গী এলাকায় দীর্ঘদিন যাবৎ খাল ও ফসলি জমি হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু ও মাটি উত্তোলন করে আসামিরা। এলাকাটি পদ্মার তীরবর্তী ও ভাঙন প্রবণ হওয়ায় বালু ও মাটি উত্তোলনের ফলে নদী ভাঙন বৃদ্ধিসহ এলাকার ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে।

বিষয়টি তার দৃষ্টিগোচর হলে তিনি অফিস সহায়ক মো. জাহাঙ্গীর মিয়াকে নিয়ে একাধিকবার সরেজমিনে গিয়ে বর্ণিত অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের মৌখিকভাবে একাধিকবার নিষেধাজ্ঞা দেন।

তবুও আসামিরা তাদের কথায় কর্ণপাত না করে বালু ও মাটি উত্তোলনের কার্যক্রম অব্যাহত রাখায় ১০ আগস্ট দুপুর তিনটায় সদরপুর থানায় এজাহার দায়ের করেন নিত্য গোপাল চক্রবর্তী। এর ফলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা রুজু হয়।

সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, ‘গতকাল রাতে আকোটের চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট