1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
ফরিদপুরে শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

ফরিদপুরে শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে সবুজ আহমেদ (৩৬) নামে এক পোশাক শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে জেলা শহরের ঝিলটুলী এলাকার শেফালী মঞ্জিলের তৃতীয় তলার একটি মেসবাসা থেকে ওই মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। মরদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

মৃত সবুজ আহমেদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফুকরা গ্রামের শাহাদাৎ হোসেন খন্দকারের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ওই পোশাক শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ফরিদপুর ঝিলটুলি এলাকায় শোরুমে চাকরির সুবাদে ওই এলাকার শেফালী মঞ্জিলের তৃতীয় তলার একটি মেসবাসায় সবুজ আহমেদ ভাড়া থাকতেন। ওই বাসার অপর একটি কক্ষে থাকেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী রুবাইয়াত হোসেন।  

শিক্ষার্থী রুবাইয়াত বলেন, গত কয়েকদিন ধরে সবুজ আহমেদ ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না।

এর আগেও একদিন মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি নিচে যান, এরপর আবার রুমে ফিরে দরজা বন্ধ করে দেন। সকাল ১০টার দিকে যখন তিনি দরজা খুলছিলেন না, তখন আমরা ডাকাডাকি করি। কোনো সাড়া না পেয়ে দরজাটি ভেঙে দেখি, তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।পরে পোশাক শোরুমে গিয়ে বিষয়টি তার সহকর্মীদের জানাই। ’

কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো. আহাদুজ্জামান জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট