1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
সদরপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

সদরপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে এ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুন্সি ইশারত। “তারুণ্যের প্রথম ভোট ধানের শিষের জন্য হোক”—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন, জেলা যুবদল নেতা মোল্লা ফয়সাল, উপজেলা যুবদল নেতা অ্যাডভোকেট তুহিন মৃধা, সদরপুর কলেজ ছাত্রদলের সভাপতি শামীম শিকদার, ছাত্রনেতা মশিউর রহমানসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান
সদরপুর, ফরিদপুর
মোবা: ০১৩০০৮৯১৭৭২
তাং : ১৭ আগস্ট ২০২৫ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট