1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
সদরপুর থেকে নিখোঁজের চারদিন পর রেদোয়ান নামে এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

সদরপুর থেকে নিখোঁজের চারদিন পর রেদোয়ান নামে এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুর থেকে নিখোঁজের চারদিন পর রেদোয়ান নামে এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) বিকালে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চতল বিলে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেদোয়ান সদরপুর উপজেলার বাইশরশি এলাকার প্রবাসী শেখ আবু বক্কর সোহেলের ছেলে। তিনি গত ১৩ আগস্ট মোটরসাইকেল ও একটি আইফোনসহ নিখোঁজ হন। পরে সদরপুর থানায় একটি জিডি করে তার পরিবার।

এই ঘটনায় রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে র‍্যাবের একটি দল আলামতসহ জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে। ঘাতক জহুরুল তুজারপুর ইউনিয়নের লোকমান মুন্সীর ছেলে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত, ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট করার পর নিশ্চিত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার আহবান জানিয়ে আটক ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট