1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
জয়পুরহাটে গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে প্রথম বাগজানা ইউনিয়ন  - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

জয়পুরহাটে গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে প্রথম বাগজানা ইউনিয়ন 

আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

জয়পুরহাট জেলায় গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সবুর আলী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলার ৩২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। 

চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ নাজমুল হক এ অর্জনের জন্য ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ সাফল্য বাগজানা ইউনিয়নের জনগণের সম্মিলিত প্রয়াসের ফল। আগামী দিনে আরও আন্তরিকভাবে কাজ করে গ্রামীণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।” 

এ অর্জনে এলাকায় ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, এটি শুধু বাগজানা ইউনিয়নের নয়, বরং পুরো জয়পুরহাট জেলার জন্য গৌরবের অর্জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট