1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন সালথা থানার আতাউর রহমান - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন সালথা থানার আতাউর রহমান

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনীত হলেন মো.আতাউর রহমান। তিনি জেলার সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত রয়েছেন।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভা কক্ষে মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। পরে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল জলিল তার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।

ক্রেস্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো.আসিফ ইকবাল,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন,শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব,সাদিক আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
প্রমূখ।

জানা গেছে,মো.আতাউর রহমান সালথা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদানের পর থেকেই সহিংসতা বন্ধে নানা ধরনের পদক্ষেপ নিয়ে আসছেন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,অপরাধী আটক,মাদক নিয়ন্ত্রণ,মামলা গ্রহণসহ চুরি-ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে ব্যাপক ভূমিকা রাখায় মো. আতাউর রহমানকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে।

এছাড়া জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন সালথা থানার এস আই প্রশান্ত কুমার মন্ডল।

সালথা থানা পুলিশের এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট