1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চরভদ্রাসনে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

চরভদ্রাসনে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ কন্ফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুর জন্মের পর এক বছরের মধ্যে তার নিবন্ধন কার্যক্রম জোরদার করার লক্ষ্য নিয়ে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাকসুদুর রহমান, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, কৃষি সম্প্রসারন অফিসার শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির, বদরুজ্জামান মৃধা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও আব্দুস সবুর কাজল প্রমূখ।

সভায় উপজেলার শতভাগ নবজাতকের জন্ম ও মৃত্যু নিবন্ধন করার উপর জোর দেয়া হয়। এ কার্যক্রম সফল করতে সভায় উপস্থিত সকলকে দায়িত্বশীল ভুমিকা পালন করার জন্য আহবান জানানো হয়। প্রতি মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতকের তথ্য সংগ্রহ করে স্থানীয় সরকার বিভাগ গ্রামে গ্রামে বা পাড়ায় পাড়ায় ঘুরে জন্ম নিবন্ধনের জন্য তাগিদ দিবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট