1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
পাঁচবিবিতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

পাঁচবিবিতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। তিনি তার বক্তব্যে বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সহযোগিতা করলে তারাও সমাজের অংশ হয়ে গড়ে তুলতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ। সরকার প্রতিবন্ধীদের জন্য নানাবিধ সহায়তা চালু রেখেছে এবং আমরা তা যথাসম্ভব পৌঁছে দিতে কাজ করছি।

এই কর্মসূচিতে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুল রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।

আরও উপস্থিত ছিলেন—পৌর জামায়াতে আমির আবুল বাশার, পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রাব্বানী,পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুম,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদল নেতা রাজীব ফয়সাল,

যুবদল নেতা মোঃ সাব্বির হোসেন

সহ বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রতিটি উপকারভোগীর হাতে হুইলচেয়ার তুলে দেন। উপস্থিত নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট