1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
সালথায় ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

সালথায় ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার সালথা উপজেলার চাদপুর- হোগলাকান্দি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ বুধবার (২৭ আগষ্ট) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাদপুর- হোগলাকান্দী এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল ও সাত পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর কোতয়ালী থানার শোভারামপুর এলাকার ফরহাদ হোসেনের ছেলে মোঃ নিলয় ইসলাম তাসির (২২) ও জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জামিল আহম্মেদ হযরত (২৪)।

এর আগে ভোররাতে একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৬৯ বোতল ফেনসিডিলসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কোতয়ালী থানার খাবাসপুর তালতলা এলাকার নুরুজ্জামান মাঝির ছেলে মোঃ সাব্বির মাঝি (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার কয়া গ্রামের মৃত মহর আলী মুন্সীর ছেলে মোঃ আমিনুল ইসলাম বুলবুল (৪২)। অভিযানে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক নির্মূলে র‌্যাব-১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আকাশ সাহা
সালথা ফরিদপুর
০১৭৭৬৭১১১৮৮
২৭ আগস্ট ২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট