1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
মানুষকে ভালোবেসে রাজনীতি করতে হবে- লুৎফুর রহমান কাজল। - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

মানুষকে ভালোবেসে রাজনীতি করতে হবে- লুৎফুর রহমান কাজল।

আনোয়ার হোছেন(কক্সবাজার প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় কক্সবাজার পাবলিক হল অডিটোরিয়ামে হাজার হাজার নেতা-কর্মিদের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনাব লুৎফুর রহমান কাজল। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত নেতা-কর্মিদের উদ্দেশ্যে বলেন- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাস্তবায়ন করতে হলে আগে জনগন ভালোবাসতে হবে। রাজনীতি করতে হলে সবার আগে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে এবং মানুষকে ভালোবেসে রাজনীতি করতে হবে। নেতা-কর্মিদেরকে সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার নির্দেশ দেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং টীম প্রধান, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রধান জনাব সেলিনা সুলতানা নিশিতা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবদুল মাবুদ ও সঞ্চালনা করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট