1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চরভদ্রাসনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

চরভদ্রাসনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের ইপিআর কর্মসূচীর আওতায় আগামী ১২ অক্টোবর থেকে উপজেলায় টাইফযেড জ্বর প্রতিরোধক টিকাদান কর্মসূচী শুরু হবে। উপজেলার প্রতিটি ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু কিশোরদের বীনামূল্যে এক ডোজ টাইফয়েড প্রতিরোধক টিকা প্রদান করা হবে। আর এ টিকাদান কর্মসূচীকে সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক অরিয়েন্টেশন সভার আয়োজন করেন।

এ অরিয়েন্টেশন সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। থানা অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ টিকাদান কর্মসূচীটি সফল করতে অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বদরুজ্জামান মৃধা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও আব্দুস সালাম মোল্যা প্রমূখ।

জানা যায়, এ বছর টাইফযেড টিকা পেতে প্রতিটি শিশুর জন্য জন্ম নিবন্ধন কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি শিশুকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। তাই উপজেলার সকল শিশুকে জন্ম নিবন্ধনের আওতায় আনার জন্য সভায় বিশদ আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট