1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চরভদ্রাসনে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৫ উদ্বোধন সম্পন্ন - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

চরভদ্রাসনে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৫ উদ্বোধন সম্পন্ন

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর উদ্বোধনীয় অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে বর্ণিল এ আয়োজনের শুভ সূচনা ঘটে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাবেদ হোসাইন, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খান, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, বদরুজ্জামান মৃধা ও জাহাঙ্গীর বেপারী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদন দেওয়া এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে গাজিরটেক ইউনিয়ন একাদশ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চরঝাউকান্দা ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে উড়িয়ে সে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ খেলা গড়ায় ট্রাইবেকারে অবশেষে চরহরিরামপুর ইউনিয়ন একাদশ ৪-২ গোলে চরভদ্রাসন সদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন এবং দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো চরভদ্রাসন সরকারি কলেজ মাঠ মুখরিত ছিল। রেফারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন। টুর্নামেন্টের পরবর্তী খেলা নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট