1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য শস্যবীমা চালু করা হবে – শহিদুল ইসলাম বাবুল - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য শস্যবীমা চালু করা হবে – শহিদুল ইসলাম বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের কৃষকদের জন্য শস্যবীমার ব্যবস্থা করা হবে। কৃষকরা যাতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিএনপি সরকার কৃষি খাতকে বিশেষ অগ্রাধিকার দেবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল ফকির বাড়িতে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনীতির প্রাণশক্তি হলো কৃষক। অথচ স্বৈরাচার সরকার কৃষকদের প্রাপ্য সম্মান ও সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ধান-গমসহ মৌসুমি শস্য উৎপাদন করে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে কৃষকরা একেবারেই অসহায় হয়ে পড়েন। তাই বিএনপি কৃষকদের ভাগ্যোন্নয়নে শস্যবীমা কার্যক্রম চালু করবে।

বাবুল আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। বিএনপি আজও সেই নীতির ধারাবাহিকতায় কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি, কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

বিএনপি নেতা মো: মালেক ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রাব্বানি, মোকলেছুর রহমান খান, যুবদল নেতা ইঞ্জি: মনোয়ার ফকির প্রমুখ।

মিজানুর রহমান
সদরপুর, ফরিদপুর
মোবা: ০১৩০০৮৯১৭৭২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট