1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
খুরুশকুলে হবে না রোহিঙ্গাদের ঠিকানা- চেয়ারম্যান নাছির। - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ   কক্সবাজারে শিক্ষিকাকে গন ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড।

খুরুশকুলে হবে না রোহিঙ্গাদের ঠিকানা- চেয়ারম্যান নাছির।

(কক্সবাজার প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে রোহিঙ্গাদের আধিপত্য, গুম-খুন ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এসব অপরাধে জড়িত রোহিঙ্গাদের চিহ্নিত করে খুরুশকুল থেকে বিতাড়ন এবং তাদের জন্ম নিবন্ধন, ভোটার ও পাসপোর্ট বাতিলের দাবিতে ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে কুয়াইজ্জাছড়া এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কয়েকশ স্থানীয় মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা খুরুশকুল এলাকায় আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, গুম ও খুনের মতো ভয়াবহ অপরাধ চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

সমাবেশে খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন-
“খুরুশকুল কোনোভাবেই রোহিঙ্গাদের স্থায়ী ঠিকানা হতে পারে না। জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। অপরাধে জড়িত রোহিঙ্গাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।” তিনি আরও বলেন, অবৈধভাবে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন, ভোটার আইডি ও পাসপোর্ট তৈরি করে দেওয়ায় বড় ধরনের অপরাধ হচ্ছে। এসব অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি খুরুশকুল থেকে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের উচ্ছেদে সরকারের কাছে তিনি জোর দাবি জানান।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, রোহিঙ্গাদের কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয় যুবসমাজ মাদকের ফাঁদে পড়ছে, আবার আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। মানববন্ধনে সাধারণ মানুষ বলেন, প্রশাসন যদি নীরব থাকে, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। খুরুশকুল ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানান, স্থানীয় জনগণের স্বার্থে রোহিঙ্গা উচ্ছেদ এখন সময়ের দাবি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট