1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় দূর্গা মন্দির পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ   কক্সবাজারে শিক্ষিকাকে গন ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় দূর্গা মন্দির পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ফরিদপুর জেলার ভাঙ্গা থানা সংলগ্ন কালী বাড়ী সার্বজনীন দূর্গা মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।

এরআগে বিভাগীয় কমিশনার(২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ভাঙ্গা থানা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙ্গা থানার পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং থানার ব্যারাকসহ থানা এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে, তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ-সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে, সদরপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগীয় কমিশনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

একইসাথে তিনি উপজেলার জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয় মসজিদ এবং দলিল উদ্দিন আহমেদ পাঠাগার উদ্বোধন করেন।

এরপরে তিনি সদরপুর উপজেলায় আয়োজিত, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে আন্তঃস্কুল-
মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শিল্পমন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফজলুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ, ন, ম বজলুর রশীদ ও ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, এএসপি (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল ও সদরপুর থানা ইনচার্জ সুকদেব রায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট