1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চরভদ্রাসনের গার্লস স্কুল সংলগ্ন প্রধান সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

চরভদ্রাসনের গার্লস স্কুল সংলগ্ন প্রধান সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি-
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

 

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গার্লস স্কুল সংলগ্ন প্রধান সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি শাহজালাল ব্যাংক থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক পর্যন্ত অংশে খানাখন্দে ভরা এবং পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সৃষ্টি হচ্ছে চরম জনদুর্ভোগ।

স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান পানি জমে থাকে। তখন সড়কটি দেখতে একটি জলাশয়ের মতো লাগে। ফলে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনচালকদের চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। পানিবন্দি অবস্থায় দিন পার করছেন আশপাশের শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দা মানিক মিয়া বলেন, “সমস্যাটা বছর কয়েক ধরে চললেও কেউ কোনো পদক্ষেপ নেয়নি। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না। স্কুলের ছাত্রীরা সবচেয়ে বেশি কষ্টে পড়ে।”

একই অভিযোগ করেন মুজ্জামেল নামের আরেক বাসিন্দা। তিনি বলেন, “বৃষ্টির পরে গাড়ি চালানো তো দুরের কথা, অনেক সময় পথচারীরাও পড়ে গিয়ে আহত হন।”

সড়কের পাশে থাকা কয়েকজন দোকানদার জানান, বর্ষার সময় তো বটেই, সামান্য বৃষ্টির পরেই দোকানের ভিতর পর্যন্ত পানি উঠে যায়। এতে ব্যবসা মার খায়, আবার পণ্যের ক্ষতির আশঙ্কাও থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট