1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
পাঁচবিবির বালিঘাটা ইউনিয়নে জামায়াতে  উদ্যোগে নির্বাচনী সূধী সমাবেশ  - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

পাঁচবিবির বালিঘাটা ইউনিয়নে জামায়াতে  উদ্যোগে নির্বাচনী সূধী সমাবেশ 

আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বাদ আছর বীরনগর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক অধিকার চর্চায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই আয়োজন।

সমাবেশে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ আহম্মদ আলী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার সেক্রেটারি ও আসন্ন জাতীয় নির্বাচনের পাঁচবিবি উপজেলা কমিটির পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হলো নির্বাচন। এ নির্বাচনে জনগণের ভোটাধিকার সুরক্ষা ও সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দেশকে উন্নয়ন ও সুবিচারের পথে এগিয়ে নিতে হবে। আমাদের সাংগঠনিক প্রস্তুতি চলমান রয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা সৃষ্টি করাই এখন আমাদের মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নূর বক্স মন্ডল।

তারা বলেন,ভোট শুধু অধিকার নয়, এটি একটি দায়িত্ব। পরিবর্তন আনতে হলে জনগণকে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশটি এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট