1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
জয়পুরহাটে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ   কক্সবাজারে শিক্ষিকাকে গন ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড।

জয়পুরহাটে জামায়াতের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

জেলা প্রতিনিধি (জয়পুরহাট)
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ উত্তরকান্দি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন অবহেলিত থাকা এই রাস্তাটি সংস্কার হলে এলাকাবাসীর চলাচলে স্বস্তি ফিরে আসবে এবং স্থানীয় জনজীবনে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গুণীজন, সমাজসেবক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অনুষ্ঠানে প্রাণবন্ততা এনে দেয়।

ডাঃ ফজলুর রহমান সাঈদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী দল। আমরা রাজনীতিকে জনগণের সেবা এবং সমাজের পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখি। এ রাস্তা সংস্কার আমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ মাত্র—ভবিষ্যতে আরও ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে আমরা আস্থা অর্জন করতে চাই এবং আগামীতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

স্থানীয় বাসিন্দারা জামায়াতের এ ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিলাম। আজ জামায়াত আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়।

বক্তারা আরও জানান,রাজনৈতিক দলের এমন জনকল্যাণমুখী কর্মকাণ্ড মানুষকে আস্থা ও বিশ্বাসের জায়গায় ফিরিয়ে আনে। স্থানীয় জনগণ ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এ উদ্যোগটি এলাকাজুড়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজমুখী রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট