1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
পাঁচবিবি সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএসএফ - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ   কক্সবাজারে শিক্ষিকাকে গন ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড।

পাঁচবিবি সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএসএফ

আব্দুল কাইয়ুম,জয়পুরহাট
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

:

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৫ বাংলাদেশীকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ বুধবার সকালে (১৩ আগস্ট) উপজেলার কয়া সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪ এস সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশীদের বিজিবির নিকট হস্তান্তর করেন বিএসএফ।

বিজিবি সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২আগস্ট) সন্ধ্যায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩-এস থেকে ৮০০ গজ ভারতীয় অভ্যন্তরে ৫ বাংলাদেশীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃতরা হলেন খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের পুত্র মুরাদ মোড়ল(৩৪), সুরাদ মোড়লের স্ত্রী সাগরিকা বেগম(২৫), সরাদ মোড়লের পুত্র রমজান মোড়ল(৮), মুরাদ মোড়লের পুত্র মুসকান(৫) ও মেয়ে আমেনা (২)। তারা একই পরিবারের সদস্য। 

বিজিবি আরো জানায়, তারা ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এর্নাকুলাম নামক স্থানে একটি ভাংচাড় দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। অবৈধ ভাবে দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা, পিএসসি, জিও বলেন, “আটককৃতদের গ্রহণের পর প্রক্রিয়াগত ভাবে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট