1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
খালেদা জিয়ার জন্মদিনে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করলেন শহিদুল ইসলাম বাবুল - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ   কক্সবাজারে শিক্ষিকাকে গন ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড।

খালেদা জিয়ার জন্মদিনে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করলেন শহিদুল ইসলাম বাবুল

মিজানুর রহমান (সদরপুর)
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

মানবিক সহায়তা কার্যক্রমের উদ্যোগ নেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। তিনি নিজ হাতে উপস্থিত অসহায় পরিবারের সদস্যদের মাঝে গবাদিপশু এবং নগদ অর্থ প্রদান করেন।

বিতরণ অনুষ্ঠানে শহিদুল ইসলাম বাবুল বলেন, আমাদের সমাজে এখনো অনেক পরিবার রয়েছে যারা নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে হিমশিম খায়। আমি চাই তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াক। গবাদিপশু পালন ও এই আর্থিক সহায়তা তাদের জীবনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট