1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
পাঁচবিবিতে পাওনা টাকা চাওয়ায় মারধর - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

পাঁচবিবিতে পাওনা টাকা চাওয়ায় মারধর

আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে পাওনা টাকার চুক্তিপত্র ফেরৎ চাওয়ায় ইউপি সদস্য কর্তৃক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী একটি পরিবার।

শুক্রবার দুপুরের উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের খাইরুল হোসেনের স্ত্রী বাবলী বেগম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ বছর পূর্বে আমার পিতা ইউপি সদস্য আতাউল ইসলামের সামনে দক্ষিণ রামভদ্রপুর গ্রামের মোফাজ্জল হোসেনকে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদনের মাধ্যমে ধার দেন এবং ইউপি সদস্য স্ট্যাম্পটি নিজের কাছে রেখে দেন। বছর পার হলেও টাকা ফেরত না দেওয়াই ইউপি সদস্যর নিকট স্ট্যাম্প চাইলে তিনি কালক্ষেপন করে।

গত ১৪ আগস্ট আবারো স্ট্যাম্পটি ফেরৎ চাইলে আতাউল মেম্বার সন্ধ্যায় চেঁচড়া বাজারে বাবুর চায়ের দোকানে আসতে বলেন। বাবলী বলেন, পরিবারের ৪/৫ জন গেলে  মোফাজ্জলের ছেলের বিরুদ্ধে আদালতের নারী ও শিশু নির্যাতন মামলা তুলে নিতে বলে মেম্বার। মামলা তুলতে রাজী না হওয়াই আতাউল বেধরক মারধর করে ও মহিলাদের শ্লীলতাহানি করে। মামলা তুলে না নিলে প্রাণ নাশের হুমকি প্রদান করে বলেও জানান বাবলী। ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বাবলীর পরিবার।

এ ব্যাপারে ইউপি সদস্য আতাউল ইসলাম বলেন, আমি কাউকে মারধর করিনি বরং তারাই আমাকে অপমান করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট