1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
ইয়াবা ভর্তি ক্রিকেট ব্যাট নিয়ে বিমানে বন্দরে আটক ২ যুবক। - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

ইয়াবা ভর্তি ক্রিকেট ব্যাট নিয়ে বিমানে বন্দরে আটক ২ যুবক।

আনোয়ার হোসেন (কক্সবাজার)
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় দুই যুবক কে ৫ হাজার ১০০ পিস ইয়াবা সহ আটক করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ। তাদের একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মচারী ব‌লে জান‌া যায়।

আটককৃতরা হলেন মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান- ১৭ আগষ্ট (রবিবার) সকাল সোয়া ১০টার দিকে মালামাল তল্লাশির সময় এই ঘটনা ঘটে। তিনি আরো জানান-আটককৃতরা সকাল সোয়া ১০ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে বেলা ১১টা ২৫ মিনিটের ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইটে উঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় নিয়মিত স্ক্যানিং কার্যক্রম চালানোর সময় ব্যাটের ভেতরে বিশেষভাবে লুকানো ইয়াবা গুলো উদ্ধার করেন বিমানবন্দরের কর্মীরা। ক্রিকেট ব্যাটের ভেতর থেকে মোট ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট