1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
পাঁচবিবিতে ইউপি সদস্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ   কক্সবাজারে শিক্ষিকাকে গন ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড।

পাঁচবিবিতে ইউপি সদস্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

‎আব্দুল কাইয়ুম, জয়পুরহাট: 
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের পঞ্চম বারের মতো নির্বাচিত ইউপি সদস্য আতাউল ইসলামকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎আজ (১৮ আগস্ট) সোমবার  বিকেলে উপজেলার চৌমুহনী বাজার মোড়ে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন,লাঞ্চিত ইউপি সদস্য আতাউল ইসলাম,এলাকাবাসী মাসুদ রানা, নাঈমুর রহমান, ইউপি সদস্য পুত্র ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান, গৃহবধূ আনজুয়ারা ও তাসলিমা বেগম।

‎বক্তারা ইউপি সদস্যকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎শেষে শত শত নারী-পুরুষদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল চৌমুহনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎উল্লেখ্য, গত ৭ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চৌমুহনী বাজারে বাবুর চায়ের দোকানে অবস্থান করাকালে বাবলি গং অতর্কিতভাবে আতাউল মেম্বারকে মারধর ও লাঞ্ছিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট