1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধের দোকানে জরিমানা - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধের দোকানে জরিমানা

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রান উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে সদর বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উক্ত বাজারের বিভিন্ন মেডিসিনের দোকানে সরকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং বিভিন্ন কোম্পানীর সেম্পল ঔষধ বিক্রির দায়ে নগদ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে। এ ভ্রাম্যমান আদালতের অন্যারা হলেন-জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ রোকনুজ্জামান, চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক হাসান, ইউএনও’র সিএ উজ্জল হোসেন, সহায়ক ইব্রাহিম হোসেন ও তিন পুলিশ কনস্টেবল। 

জানা যায়, ওই দিন বিকেলে উপজেলা সদর বাজারের বিভিন্ন ঔষধ বিক্রেতার দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। দোকানগুলোতে সরকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং বিভিন্ন কোম্পানীর সেম্পল ঔষধ বিক্রির দায়ে উপজেলার আধুনিক ফার্মা ঔষধেে দোকানে নগদ ২০ হাজার টাকা জরিমান ধার্য করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া উপজেলা বাজারের জাহিদ ফার্মেসীকে ১০ হাজার টাকা, বিশ্বাস মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও মক্কা-মদিনা ফার্মেসীকে ২ হাজার টাকা সহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসব জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট