1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত, আহত ১৫ - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত, আহত ১৫

নিরঞ্জন মিত্র নিরু (ফরিদপুর):
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ব্রিজের উপর দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে
নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৬ জন।

(১৪ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা দামোদর থানাধীন পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫), বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) ও নওগা জেলার বাদলগাছি উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আঃ মজিদের স্ত্রী সুবর্না আক্তার (২৩)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা দর্শনা ডিলাক্স ও যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী কোচের মধ্যে এ মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন নারী ও দুজন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন,
দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের
দুর্ঘটনাটি আমাদের হাইওয়ে থানার পাশেই ঘটেছে। ঘটনার এক মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এদের মধ্যে এক নারীসহ তিনজনকে ডাক্তার মৃত ঘোষণা করেছেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট