1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
সালথায় ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

সালথায় ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে রামকান্তুপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামে ফরিদপুর-২ আসন সালথা-নগরকান্দা বিএনপির দলীয় এমপি প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের হাতকে আরো শক্তিশালী করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় এমপি প্রার্থী শামা ওবায়েদের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বনির্ভরতার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমান আধুনিক ও উন্নত রাষ্ট্র গড়তে এবং জনগণের ভোটাধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন।

তিনি আরো বলেন,গত ১৭ বছর আমরা স্বৈরাচার আওয়ামী লীগের হামলা-মামলা ও অত্যাচার সহ্য করে দলীয় সকল কর্মসূচি পালন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন আমাদের বিএনপির কিছু লোক স্বৈরাচার আওয়ামীলীগের লোকদের পূর্নবাসনের চেষ্টা করছে। আমরা এটা মেনে নেব না।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মিজান খান,সালথা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহব্বয়ক ও রামকান্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন আটঘর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান (মুরাদ),যুবদল নেতা শাফিকুল ইসলাম, বালাম হোসেন, সালথা উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সভাপতি ইয়াসিন হোসেন, সাধারন সম্পাদক শামীম তালুকদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা সাইফুল আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট