1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
পাঁচবিবিতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী সমাবেশ  - CHANNEL N | চ্যানেল এন
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ   কক্সবাজারে শিক্ষিকাকে গন ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড।

পাঁচবিবিতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী সমাবেশ 

আব্দুল কাইয়ুম(জয়পুরহাট)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউপির ৮ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এশার নামাজ শেষে ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমরা বিশ্বাস করি, জনগণ ন্যায় ও সত্যের পক্ষে রায় দেবে। তাই প্রতিটি কর্মীকে আন্তরিকতার সাথে মাঠে কাজ করতে হবে। শুধু ভোটের দিন এমনটি নয়, এখন থেকেই মানুষের দোড়গোড়ায় ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরতে হবে ও দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, “প্রতিটি ভোট কেন্দ্রে ৮টি বিভাগীয় নির্বাচনী কমিটি এবং স্থানীয় পর্যায়ে পাড়া ভিত্তিক কমিটি গঠনের গুরুত্বারোপ করেন। তিনি দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করার আহবান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু ও সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান, যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট