1. live@www.channelnonline.com : CHANNEL N : CHANNEL N
  2. info@www.channelnonline.com : CHANNEL N | চ্যানেল এন :
চকরিয়া থানা হাজতে এক যুবকের রহস্যজনক মৃত্যু! - CHANNEL N | চ্যানেল এন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসন উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার, বাকি আরও ১৮ দিন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চরভদ্রাসনে চরভদ্রাসনে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ চরভদ্রাসনে বিএনপির দোয়া ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি স্পেনে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউ,এন,ও(সদরপুর) জাকিয়া সুলতানার বদলী জনিত বিদায়, তাঁর স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন কক্সবাজার সদরে খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা বদর আলম মিস্ত্রীর ইন্তেকাল চরভদ্রাসন পদ্মা নদীতে অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ চরভদ্রাসনে অভিযানের আটক ইলিশ দুস্থরা পেয়ে বেজায় খুশি পাঁচবিবিতে দাখিল মাদ্রাসার ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা চেক বিতরণ  

চকরিয়া থানা হাজতে এক যুবকের রহস্যজনক মৃত্যু!

আনোয়ার হোছেন (কক্সবাজার প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া থানার হাজত কক্ষে দুর্জয় চৌধুরী (২৭)নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (কাম-কম্পিউটার অপারেটর) হিসাবে কর্মরত ছিল। গত ২১ আগষ্ট (বৃহস্পতিবার) দিবাগত রাতে যেকোনো সময়ে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুবরনকারী যুবক দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দু পাড়া এলাকার কমল চৌধুরীর পুত্র বলে জানা যায়।

আজ ২২ আগষ্ট (শুক্রবার) সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব থানা হাজত থেকে তাঁর লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার রাতে দুর্জয় চৌধুরীকে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ নিয়ে সোপর্দ করেন। কিন্তু ভোররাতে নিজের পরিহিত শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো.জসীম উদ্দিন থানা হাজতে দুর্জয় চৌধুরী নামে এক ব্যক্তি আত্মহত্যা করার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে এ ঘটনায় থানা দায়িত্বরত পুলিশের কোন ধরনের গাফলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ আত্মহত্যার ঘটনার ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান ঐ কর্মকর্তা। পোষ্টমর্টেম রিপোর্ট ও যথাযথ অনুসন্ধানে রহস্য উদঘাটন হবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট